এখন বর্ষা নেই, নেই বৃষ্টি। তবুও শুষ্ক মৌসুমেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা দিয়েছে দুধকুমার নদীর ভাঙন।
ফসলি জমি
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুরে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে তীব্র ভাঙন শত শত পরিবার নিঃস্ব। তীব্র ভাঙনে নদীগর্ভে চলে গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠিানসহ দশ একর আবাদি জমিরও বেশি এবং হুমকির মধ্যে রয়েছে নদীপাড়ের পাঁচশত পরিবারের বেশি।
ময়মনসিংহের ফুলপুরে দুই দিনের টানা বর্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তা ঘাট, বাসাবাড়ি, সরকারি অফিস প্রাঙ্গণ, সবজি বাগান, ফসলি জমি ও প্রায় দেড় হাজার ফিশারি ডুবে গেছে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে ফের টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার ছোট-বড় সব নদ-নদীর পানি বেড়েছে। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে রোপনকৃত ধানের চারা, শাক-সবজিসহ ফসলি জমি তলিয়ে গেছে।
পাবনা প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে পাবনায় মানববন্ধন-স্মারকলিপি পেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।ফসলি জমি বাঁচাতে পদ্মা নদীর পাবনা সদর উপজেলার চরতারাপুর পয়েন্টে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবিতে এই মানববন্ধন ও স্মারকলিপি দেন তারা।